শাখা স্থাপন ও পরিচালনার শর্তাবলী

হোমআমাদের সম্পর্কে
আপনার এলাকায় খুলুন

প্রোভাইটার হেলথ সার্ভিসেস লিমিটেড
এর অনুমোদিত শাখা

দেশব্যাপী স্বাস্থ্য শিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রমকে ছড়িয়ে দিতে “প্রোভাইটার হেলথ সার্ভিসেস লিমিটেড” এখন আপনাকে দিচ্ছে একটি বিশেষ সুযোগ — আপনার এলাকায় আমাদের অনুমোদিত শাখা স্থাপন ও পরিচালনার সুযোগ।

যদি আপনি আপনার এলাকায় দক্ষ স্বাস্থ্যসেবা প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তুলতে চান এবং সমাজে ইতিবাচক অবদান রাখতে আগ্রহী হন, তবে এখনই আবেদন করুন

আমাদের লক্ষ্যসমূহ
  • আধুনিক সিলেবাসে প্রশিক্ষণ
  • যোগ্য এমবিবিএস ডাক্তার দ্বারা ক্লাস
  • স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি
  • সারাদেশে মানসম্পন্ন স্বাস্থ্য শিক্ষা

আপনি যদি এই মহৎ উদ্যোগের অংশ হতে চান, তাহলে নিচের "শাখা স্থাপন ও পরিচালনার শর্তাবলী" অনুচ্ছেদটি মনোযোগ সহকারে পড়ুন এবং নির্দিষ্ট শর্তাবলী পূরণ করে আবেদন করুন।

শর্তাবলী

শাখা স্থাপন ও পরিচালনার শর্তাবলী

1

“প্রোভাইটার হেলথ সার্ভিসেস লিঃ” এর নিজস্ব প্যাডে চুক্তিপত্রটি তিন পাতায় সম্পাদন করতে হবে।

2

চুক্তিপত্র সম্পাদনের জন্য দ্বিতীয় পক্ষের জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, সদ্যতোলা পাসপোর্ট সাইজের রঙিন দুই কপি ছবি এবং আপনার বিশ্বস্ত ২ জন জামিনদারের জাতীয় পরিচয় পত্রের ফটোকপি ও সদ্যতোলা পাসপোর্ট সাইজের রঙিন এক কপি ছবি দিতে হবে।

3

শাখা পরিচালনার ক্ষেত্রে যদি আপনার এলাকার ইউনিয়ন পরিষদ / সিটি কর্পোরেশন থেকে ট্রেড লাইসেন্স নেওয়ার প্রয়োজন হয় তাহলে “প্রোভাইটার হেলথ সার্ভিসেস লিঃ” এর নামে নিতে হবে এবং খরচ দ্বিতীয় পক্ষকে প্রদান করতে হবে।

4

শাখা পরিচালনা অবস্থায় যদি রাষ্ট্রদ্রোহী, অনৈতিক, অবৈধ কর্মকান্ড জড়িত হন তাহলে “প্রোভাইটার হেলথ সার্ভিসেস লিঃ” দায়ী থাকিবে না।

5

“প্রোভাইটার হেলথ সার্ভিসেস লিঃ” কর্তৃক সিলেবাস ও এমবিবিএস ডাক্তার দ্বারা ছাত্র/ছাত্রীদের ক্লাস পরিচালনা করতে হবে।

6

প্রত্যেক নতুন ব্যাচের ক্লাস শুরু হওয়ার তৃতীয় মাসের সময় ছাত্র/ছাত্রীদের রেজিষ্ট্রেশন করাতে হবে। ছাত্র/ছাত্রীদের নিকট থেকে আদায়কৃত অর্থ প্রত্যেক ব্যাচের তৃতীয় মাসের সময় রেজিঃ ফি বাবদ ০১ বছরের কোর্সের জন্য ২,০০০/= (দুই হাজার) টাকা এবং ০৩ ও ০৬ মাস মেয়াদী কোর্সের জন্য ১,০০০/= (এক হাজার) টাকা প্রধান কার্যালয়ে প্রদান করিতে হইবে।

7

অনলাইন বিজ্ঞাপন করার ক্ষেত্রে “প্রোভাইটার হেলথ সার্ভিসেস লিঃ” এর নিজস্ব ফেসবুক পেইজ থেকে বিজ্ঞাপন করতে হবে। যাহার খরচ দ্বিতীয় পক্ষ বহন করিবে।

8

আপনি ২য় পক্ষ উক্ত শাখার পরিচালক হিসাবে দায়িত্ব পালন করবেন।

9

ছাত্রছাত্রীদের পরীক্ষার প্রশ্ন “প্রোভাইটার হেলথ সার্ভিসেস লিঃ” থেকে প্রদান করা হবে। পরীক্ষা শাখা অফিসে অনুষ্ঠিত হইবে। কেয়ার গিভিং ও ভেটেনারী পরীক্ষা প্রধান কার্যালয়ের নির্ধারিত কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

10

শাখা অনুমোদনের ছাড়পত্র বাবদ “ প্রোভাইটার হেলথ সার্ভিসেস লিঃ” চেয়ারম্যান বরাবর নগদ অর্থ ১০,০০০/= (দশ হাজার) টাকা প্রদান করিতে হইবে। যাহা অফেরতযোগ্য।

11

প্রত্যেক মাসে শাখা পরিচালনা বাবদ হেড অফিসকে ১,০০০/= (এক হাজার) টাকা প্রদান করিতে হইবে।

12

অত্র চুক্তির মেয়াদ ০৩ (তিন) বছর পর্যন্ত বলবৎ থাকবে, তবে মেয়াদ বাড়ানো প্রয়োজন হলে উভয়পক্ষ আলোচনা সাপেক্ষে মেয়াদ বাড়ানো যেতে পারে।

13

অত্র প্রকল্পে জড়িত থাকা অবস্থায় অনুরূপ অন্য কোন প্রকল্পে জড়িত থাকতে পারবেনা জড়িত থাকলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ১ম পক্ষের অনুমতি ব্যতীত অন্য কোথাও শাখা স্থাপন এবং ঠিকানা পরিবর্তন করতে পারবেন না এবং উল্লেখিত ঠিকানার অফিসে কর্মরত সকল কর্মকর্তা/কর্মচারীর নিয়োগের ব্যাপারে অবগত করাবেন নতুবা অবগত করানো ছাড়া কোনকর্মকর্তা/কর্মচারীর ব্যাপারে ১ম পক্ষ কোন দায়দায়ীত্ব গ্রহণ করবেনা।

14

এই চুক্তির মেয়াদ থাকা অবস্থায় কোন কারণবশতঃ চুক্তিপত্র বাতিল করা প্রয়োজন হলে অন্তত ৩ মাসের আগাম নোটিশে লিখিতভাবে অবগত করে চুক্তিপত্র বাতিল করতে পারবে যে কোন পক্ষ।

যোগাযোগ
ঠিকানাহাজী মাদু সুপার মার্কেট, হেমায়েতপুর বাস স্ট্যান্ড, সাভার, ঢাকা-১৩৪০
ফোন নম্বর01732-38627001812-164616

সর্বশেষ আপডেট পেতে
সাবস্ক্রাইব করুন

Proviter AI Assistant

Online

আসসালামু আলাইকুম! আমি আপনার প্রোভাইটার এআই অ্যাসিস্ট্যান্ট। আজ আপনাকে কীভাবে সাহায্য করতে পারি?